× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে : গয়েশ্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৫ ১৬:৩৭ পিএম

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ফটো

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ফটো

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এখনও গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত শঙ্কা থেকেই যায়।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আযোজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে, কারও পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে আরও বলেন, ‘তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্রের জন্য নিরন্তর লড়ে যাচ্ছেন। খালেদা জিয়া আজ জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি নিজে জন্মদিন পালন করতেন না, আমরাই আয়োজন করতাম।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই আওয়ামী লীগ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।’ তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে।

দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার কারাজীবনে যেসব নির্যাতনের সঙ্গে জড়িতরা আছে, তাদের বিচার হতে হবে। ২০০৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তও এসেছিল বিশেষ একটি রাজনৈতিক দলের চাপ ও নেতা-কর্মীদের পরিস্থিতি বিবেচনায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা