× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসার জন্য লন্ডন গেলেন খন্দকার মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১৩:০৮ পিএম

খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। 

তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।

যাত্রার আগে মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে আব্বুকে লন্ডনে ডাক্তার দেখাতে নেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন।’ বিএনপির নেতা-কর্মীদের প্রতিও তিনি দোয়ার আহ্বান জানান।

লন্ডন যাওয়ার আগে গত মঙ্গলবার রাতে গুলশানে ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন খন্দকার মোশাররফ।

এর আগে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন। ২০২৩ সালের ১৭ জুন রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়ার পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন। তবে একই বছরের ৫ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরে আবারও সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা