× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার জন্মদিনে দোয়া হবে, কেক কাটায় বারণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ২৩:১৬ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক না কাটার আহ্বান জানানো হয়েছে। আগামী ১৫ আগস্ট ৮১ বছরে পা রাখছেন বেগম খালেদা জিয়া। জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী আহমেদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সেখানে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্যও দোয়া করা হবে। বেশ কয়েক বছর ধরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে কেক কাটার আনুষ্ঠানিকতা রাখা হচ্ছে না। এরই ধারাবাহিকতায় এবারও বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি। তিনি নাকে রঙ লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, তারা নিজেদের অপকর্ম দেখছে না। কিন্তু এসব ষড়যন্ত্র চক্রান্ত করে তাদের কোনো লাভ হবে না, কূটকৌশল ও নীলনকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, আমাদের দলের বা অঙ্গসংগঠনের নামে যারা অপরাধ করছেন বলে প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা ২ হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় উল্লেখ করে রিজভী বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি, এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে জটিলতা তৈরি করা ছাড়া কিছুই হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা