× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার দাবি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৮:১৭ পিএম

বিপ্লবী ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। প্রবা ফটো

বিপ্লবী ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ দাবি করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বক্তব্য প্রত্যাহার না করা হলে কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণাসহ পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

গণ-অভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার প্রতিবাদে বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদে কালিমালিপ্ত করছেন। আগামী ২৪ ঘণ্টার ফজলুর রহমানকে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি, যেন অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ ব্যবস্থা নেওয়া হয়। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ছাত্র-জনতা যদি কোনো কর্মসূচি গ্রহণ করে, তা থেকে উদ্ভুত পরিস্থিতির দায় বিএনপিকে বহন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্য নেতাদের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলার আশঙ্কা ব্যক্ত করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ফের রাপজপথে নামার ঘোষণা দেন তারা।

বক্তারা আরও বলেন, ‘আমরা এখনও ঘরে ফিরে যাইনি। যদি আমাদের হয়রানিসহ অস্বীকার করার প্রবণতা দেখা যায়, আবার রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত আছি। ফজলুর রহমান গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যেভাবে কটাক্ষ করছেন. এতে বিএনপির শতাধিক শহীদ ও আহতরাও কটাক্ষের স্বীকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহবায়ক রাতুল নাহিদ ভূইয়াঁ ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্যসচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়াঁসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা