× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন ঘোষণায় বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা: আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৪:৩৫ পিএম

আমীর খসরু

আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ও বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

খসরু বলেন, বর্তমান বাংলাদেশ দেশি ও বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, টাকা না ছাপিয়ে, ঋণ নির্ভরতা কমিয়ে, বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ার বিকল্প নেই।

শেয়ারবাজারের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি সম্ভব নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা