× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৩:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চোখের ফলোআপ চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

এদিকে, এই ব্যাংকক সফরের প্রাক্কালে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ছিলেন। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এর আগে, চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সস্ত্রীক ব্যাংকক যান মির্জা ফখরুল। ব্যাংককের রুটনিন আই হাসপাতালে পরদিন ১৪ মে মির্জা ফখরুলের বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের বেশি সময় বিশ্রামে ছিলেন তখন। পরে চোখের চিকিৎসা শেষে গত ৭ জুন দেশে ফেরেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা