× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১২:৩৬ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৫ ১৩:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মামলাটি করেন।

গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলাটি করা হয়।

তানভীর সিরাজ বলেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। আশা করি, ন্যায়বিচার পাবো।’

বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। পরে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে আদালিত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা