চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৪:১৫ পিএম
গণঅভ্যুথান ’২৪-এর বর্ষপূর্তি দিবস উদযাপন উপলক্ষে চৌগাছায় জামায়াতের গণজমায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকালে শহরের প্রাণকেন্দ্র পুরাতন ভাস্কর্যের মোড়ে অনুষ্ঠিত গণজমায়েতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. গোলাম মোর্শেদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলা আমির মাওলানা আনিছুর রহমান, সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. নুরুল ইসলাম, সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. নুরুজ্জামান প্রমুখসহ উপজেলার ১১টি ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।