× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে ববি ছাত্রদলকর্মীর ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১৪:১০ পিএম

ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছেন ছাত্রদলকর্মী মো. ওয়াহিদুজ্জামান। প্রবা ফটো

ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছেন ছাত্রদলকর্মী মো. ওয়াহিদুজ্জামান। প্রবা ফটো

মাদকমুক্ত ক্যাম্পাস, ক্রীড়া বিকাশ ও ক্রীড়ামোদী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছেন ছাত্রদলকর্মী মো. ওয়াহিদুজ্জামান। ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করা হবে।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় প্রথমদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজক জানান, দুইদিনের এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ফুটবল পৌঁছে দেওয়া হবে।

কয়েকজন শিক্ষার্থী জানান, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করবে এবং একটি সুস্থ, সচেতন ও উৎসাহী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়তা করবে।

ওয়াহিদুজ্জামান বলেন, ক্রীড়াচর্চা কেবল বিনোদন নয়, এটি শিক্ষারই একটি অংশ। খেলাধুলা শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চাই, বরিশাল বিশ্ববিদ্যালয় হোক মাদকমুক্ত, সুস্থ ও প্রাণবন্ত একটি ক্যাম্পাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা