× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত ব্যবস্থা নিন: রফিকুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আমি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আহ্বান জানাই, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নিন।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, আমি মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। আগের সরকারের সময় থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন, তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেননি।

তিনি বলেন, এ জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছেও বলেছি- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গাতেই দ্রুত ক্যাম্পাস নির্মাণ করুন। সরকারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছিল যে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন। দুই দিন আগে ভাইস চ্যান্সেলর সাহেব আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের সঙ্গে সংশ্লিষ্ট করে একটি বাধা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এলাকার সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই। শাহজাদপুর ও উল্লাপাড়া এই দুই উপজেলার সঙ্গেও চলনবিলের অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা