× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী বয়কট করেছে বিএনপি

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৬:৪৭ পিএম

ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী বয়কট করেছে বিএনপি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান পুলিশ প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বয়কট করেছেন বিএনপির নেতারা।

শনিবার (০৯ আগস্ট) সকালে অনুষ্ঠানটি বর্জন করেন। এর পরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের উপদেষ্টার অনুষ্ঠান বর্জনের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতারা। জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা শহরের কানাইখালী এলাকায় উপস্থিত হয়ে স্টেডিয়ামটি সরাসরি উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি দেশের অন্য ১৩টি মিনি স্টেডিয়ামেরও উদ্বোধন করেন।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় জেলা প্রশাসন। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামানসহ কয়েকজন নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালী মিনি স্টেডিয়ামে যান। 

তারা স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ

হাসিব বাধা দেন। তিনি বলেন, ‘আমি আপনাদের চিনি, ভেতরে যাওয়া যাবে না।’ এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং বিষয়টি গণমাধ্যমকে জানান।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান বলেন, ‘আমরা আমন্ত্রিত অতিথি। আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম,

কিন্তু ডিবির ওসির খারাপ আচরণ সহ্য করার মতো নয়। আমরা চরম অপমানিত হয়েছি। এর প্রতিবাদে স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভা বয়কট করেছি। এ ছাড়া আমরা স্টেডিয়ামের নাম শহীদ সুজনের নামে করার অনুরোধ করেছিলাম- যা প্রশাসন গ্রহণ করেনি। এর প্রতিবাদও জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ডিবি উপদেষ্টার নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিল। উপদেষ্টার নিরাপত্তার স্বার্থেই ডিবি কর্মকর্তা তাদের (বিএনপি নেতৃবৃন্দ) একসঙ্গে অনুষ্ঠানস্থলে ঢুকতে বারণ করেছিলেন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা