× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা বিভাগের ৩১ আসনে প্রার্থী ঘোষণা করল খেলাফত মজলিস

খুলনা অফিস

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ২৩:১২ পিএম

খুলনা বিভাগের ৩১ আসনে প্রার্থী ঘোষণা করল খেলাফত মজলিস

খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে খুলনা নগরীর সোনাডাঙ্গার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন এ তালিকা প্রকাশ করেন।

প্রার্থী ঘোষণার আগে দলের নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিগত ১৭ বছরের খুন-গুম ও নির্যাতনের বিচার, প্রশাসনের নিরপেক্ষতা, অবৈধ অর্থ ও অস্ত্র উদ্ধার, পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং সর্বত্র লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন জানান, দেশের সব বিভাগে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। ইসলামী জোটের সমন্বয়ে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে।

খুলনা বিভাগের ৩১টি আসনে ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন মেহেরপুর-১ অধ্যাপক আব্দুল হান্নান, মেহেরপুর-২ হোসাইন বদশা, কুষ্টিয়া-১ মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ মুফতি আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা-১ মো. মোখলেছুর রহমান, চুয়াডাঙ্গা-২ অ্যাড. মো. ইউনুস আলী, ঝিনাইদহ-১ মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ অধ্যাপক ইসমাইল জাবিউল্লাহ, ঝিনাইদহ-৪ মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর-১ মাওলানা মাহাবুব উল্লাহ, যশোর-২ মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ মাওলানা হাফেজ আব্দুল্লাহ, যশোর-৪ মাওলানা মনিরুজ্জামান, যশোর-৫ হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ মাওলানা শফিউল্লাহ, মাগুরা-১ ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ ডা. শামসুজ্জামান, নড়াইল-১ হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল-২ মাওলানা আব্দুল হান্নান সরদার, বাগেরহাট-১ মাওলানা খায়রুল ইসলাম হেলালী, বাগেরহাট-২ শায়খুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ মুফতি ফরিদ আহমদ হেলালী, খুলনা-১ মাওলানা এমদাদুল হক, খুলনা-২ অ্যাড. মো. শহীদুল ইসলাম, খুলনা-৩ এফ.এম. হারুন-অর-রশীদ, খুলনা-৪ মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ মুফতি আ. জব্বার আজমী, খুলনা-৬ মাওলানা সোলাইমান হোসেন নোমানী ও সাতক্ষীরা-৩ মুফতি কামাল উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খুলনা মহানগর সভাপতি এফ.এম. হারুন অর রশীদ, যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা