× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি একটি ন্যায্যতার সরকার গঠন করবে: শামসুজ্জামান দুদু

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১৯:৩৬ পিএম

বিএনপি একটি ন্যায্যতার সরকার গঠন করবে: শামসুজ্জামান দুদু

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কিছু দুষ্ট লোক আছে, যারা দলকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে চাঁদাবাজ, দখলবাজরা বিএনপির লোক না। তাদের ধরে আইনে আওতায় সোপর্দ করবেন।’

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে তার নিজ এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভারতের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের পাশ্ববর্তী দেশ আমাদের ভিসা দেয় না।  যারা সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। অথচ সেদেশে পালিয়ে গিয়ে আরামে রয়েছে এদেশের ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাসহ নেতাকর্মীরা।’

আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে বিএনপি একটি ন্যায্যতার সরকার করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে।  বিএনপি একটি ন্যায্যতার সরকার গঠন করবে, কৃষক তার ফসলের ন্যায্য মুল্য পাবে, শ্রমিক তার মজুরি পাবে।’ 

‘শহীদ জিয়া আমাদেরকে মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম জিয়া, তারেক রহমান আমাদের সামনে ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত।  সুতরাং আগামীর সরকার হবে মানবিকতার সরকার।’

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলু'র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এলাকার কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা