× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ আগস্টের বিজয় একক কোনো দলের নয় : তারেক রহমান

শাহেদ শফিক, লন্ডন থেকে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৩:০১ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৫ ১৩:১৫ পিএম

লন্ডনে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবা ফটো

লন্ডনে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবা ফটো

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এ আন্দোলনের সফলতার পেছনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।’

বুধবার (৬ আগস্ট) বিকালে লন্ডনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটি ছিল সাবেক নৌবাহিনী প্রধান ও প্রখ্যাত রাজনীতিক রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল। অনুষ্ঠানটির আয়োজন করে ‘মাহবুব আলী খান স্মৃতি সংসদ’ কেন্দ্রীয় কমিটি।

তারেক রহমান বলেন, ‘মাহবুব আলী খান একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনীতি করি, তাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের জন্য কাজ করা।’

তিনি বলেন, ‘আজ দেশে একটি পরিবর্তন এসেছে। মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে। আমাদের সামনে এখন একটি সুযোগ এসেছে, দেশকে এগিয়ে নেওয়ার, শহীদদের স্বপ্ন বাস্তবায়নের। এই সুযোগ কাজে লাগাতে হবে।’

৫ আগস্টের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজকের এই রাজনৈতিক বিজয় একটি বিপ্লবের ফল। এটি একক কোনো রাজনৈতিক দলের মাধ্যমে অর্জিত হয়নি। দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসে আন্দোলনকে সফল করেছেন। ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।’

প্রবাসে দীর্ঘদিন অবস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমি প্রায় ১৭ বছর ধরে প্রবাসে আছি। আমিও এখন আপনাদের মতোই প্রবাসী কমিউনিটির অংশ। সারা বিশ্বের যেসব প্রবাসী বাংলাদেশিরা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছেন, সোশাল মিডিয়ায় জনমত গঠন করেছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আপনারা যেভাবে অতীতে ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই আগামীর গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবেন, সেটাই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি সাদীক মিয়া। উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপীয় অঞ্চলের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা