প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৭:১৫ পিএম
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রদান করেছেন। এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেন।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে আক্তার হোসেন লেখেন, ‘এই ঘোষণাপত্রে আমাদেরকে অল্পে সন্তুষ্ট থাকতে হলো। আমরা ঘোষণাপত্র পেলাম, পরিপূর্ণতার অভাব রয়ে গেলো। তবে দিনশেষে জুলাইয়ের স্বীকৃতির দলিল পাওয়াটা নিঃসন্দেহে একটি অর্জন।’
ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা ও তা ঘিরে রাজনৈতিক প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।