× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন উপদেষ্টা আসিফ : নাছির উদ্দীন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৭:৩৫ পিএম

মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন উপদেষ্টা আসিফ : নাছির উদ্দীন

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারও আগে যারা জেলে ছিল, ৫ আগস্টের পর তাদেরই জেলে পাঠানো হয়েছে। পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনো ইতিবাচক রাজনীতিতে নেই।

সোমবার (৪ আগস্ট) কুমিল্লা কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আসিফ মাহমুদ নিজের পছন্দমতো মুরাদনগরকে পরিচালিত করছেন। ওই উপজেলার ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। নাজিম মাহমুদকে গ্রেপ্তারের পর তার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন, তিন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককেই গ্রেপ্তার করা হয়েছে। আসিফ মাহমুদ খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সাথে গাদ্দারি করছেন। গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে ন। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সাথে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে?

তিনি বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ের মধ্যে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই ওসিকে প্রত্যাহার করা হয়।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা