প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৩:০৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১৬:২৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের আমির ড. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে তার চারটি বাইপাস সার্জারি সম্পন্ন করা হয়। তিনি এক সপ্তাহের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
এর আগে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্যকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ শনাক্ত হয়। দীর্ঘ মূল্যায়নের পর, চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকেই অধিক নিরাপদ ও কার্যকর বিবেচনা করেন।
চিকিৎসকদের প্রতি আস্থা রেখে এবং দেশেই চিকিৎসা গ্রহণ করে ডা. শফিকুর রহমান একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।