× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাত্তরের ভূমিকার জন্য একটি দল এখনো জাতির কাছে ক্ষমা চায়নি : টুকু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২১:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এদেশে একটি দল আছে যারা সব সময় জনগনের বিপক্ষে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে একবার এদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। তার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা চায় নি। 

বৃহস্পতিবার (৩১ জুকাই) বিকালে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ততো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে তারেক রহমানকে লিখিত জবান দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজ একটি নতুন দল আছে, যারা নিজেরা কি বলে নিজেরাই বোঝে না। 

তিনি বলেন, একটা দেশের স্বাধীনতা একবারই হয়। যে স্বাধীনতা আমাদের একটা দেশ দিয়েছে। আর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পাওয়া যায়নি বরং দেশকে রাহু মুক্ত করা হয়েছে। 

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর কী এদেশর মানুষ তা বোঝে না। ভোট দিবে একজনকে আর নেতা হবে মালদীপ থেকে, এমন পদ্ধতি বাংলাদেশর মানুষ চায় না। 

তিনি আরও বলেন, এদেশে হিন্দুরা যদি নির্যাতিত হয় তাহলে আ. লীগের আমলেই হয়েছে। হিন্দুদের অত্যাচার আ. লীগ করে, বিএনপি না। এই সিরাজগঞ্জের হিন্দুদের বেশিরভাগ সম্পত্তি আ. লীগই দখল করেছে। 

জনসভায় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা