× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমবার ময়মনসিংহে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৩৫০ পুলিশ

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১৫:৩১ পিএম

সোমবার ময়মনসিংহে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৩৫০ পুলিশ

ময়মনসিংহে আগামীকাল (২৮ জুলাই) বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পদযাত্রার নিরাপত্তায় থাকবে ৩৫০ জন পুলিশ সদস্য। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

রবিবার (২৭ জুলাই) দুপুর পৌনে ১২টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।  

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সদস্য সচিব আলী হোসেন শান্তিপূর্ণ পদযাত্রায় জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই পদযাত্রার মাধ্যমে দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করা হবে। এতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সবার সহযোগিতা কামনা করছি।

এদিন বিকেলে নগরীতে পদযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডক্টর তাসনিম জারাসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

সংবাদ সম্মেলনে এই পদযাত্রা ও সমাবেশের সার্বিক নিরাপত্তার জন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ।

এদিকে এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন, জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। তিনি জানান, আগামীকাল (সোমবার) এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা সমাপ্ত হবে।    

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা