× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে নতুন কোনো গডফাদারের আর্বিভব হতে দেব না: কক্সবাজারে নাহিদ

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১৯:১১ পিএম

দেশে নতুন কোনো গডফাদারের আর্বিভব হতে দেব না: কক্সবাজারে নাহিদ

শেখ হাসিনা অপরাধের গডফাদার— এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘(শেখ হাসিনা) নিজের মতো সারা দেশে গডফাদার তৈরি করেছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। আমরা নতুন করে কোন গডফাদারের আর্বিভব হতে দেব না।’

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ এর জনসভায় তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সংকট নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘কক্সবাজারে মানুষের জন্য কল্যাণকর একটি পর্যটন নীতি তৈরি জরুরি। এই কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা দেশের জন্য একটি বড় সমস্যা। রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় স্থান দিতে গিয়ে আমরা কক্সবাজারবাসীর ক্ষতি করছি কিনা- তা ভেবে দেখার সময় এসেছে। তাই দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকার, বিশ্ববাসীকে দ্রুত উদ্যোগ গ্রহণ নিতে হবে।’

তিনি বলেন, ‘কক্সবাজারসহ দেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। আমরা বলেছি, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে।’

কে পিআর বুঝে, কে বুঝে না- এটার জন্য সংস্কার আটকে থাকবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা বুঝি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। পার্লামেন্টের উচ্চকক্ষে অবশ্যই পিআর হতে হবে। নির্বাচন কমিশন ও দুদকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য নিরপেক্ষ সাংবিধানিক কমিটি গঠন করতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সংস্কার কোনো দলের পক্ষে-বিপক্ষে নয়। এটা বাংলাদেশের পক্ষে এবং জনগণের পক্ষে। আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে।’

বক্তব্যের শেষে জুলাই অভ্যুত্থানে কক্সবাজারে শহীদ রোহিঙ্গা নাগরিক নুরুল মোস্তফাকে সরকারের গেজেটভুক্ত করারও দাবি জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা