সোহরাওয়ার্দীতে সমাবেশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫ ১৮:৪৫ পিএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বিকেল ৫টার দিকে মঞ্চে উঠেন জামায়াত আমির।
অসুস্থ হওয়ার পর মঞ্চে বসেই বক্তব্য দিতে থাকেন তিনি। এ সময় চিকিৎসকরা তাকে ভাষণ না দিতে পরামর্শ দিলে তা চালিয়ে যান আমির।তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির ‘জাতীয় সমাবেশ’।
সব গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে ঢাকায় এ সমাবেশ করে জামায়াত।