× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতের মহাসমাবেশ: গণতন্ত্র ও বিচার বিভাগ সংস্কারের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১৬:৫৭ পিএম

জামায়াতের মহাসমাবেশ: গণতন্ত্র ও বিচার বিভাগ সংস্কারের দাবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ চলছে। শনিবারের (১৯ জুলাই) এ কর্মসূচিতে যোগ দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারাও। জামায়াত নেতাদের পাশাপাশি সমাবেশে তারাও বক্তব্য দিচ্ছেন।

সমাবেশে খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মজিবুর রহমান হামিদি বলেন, “আমরা আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই— ইসলামী জনতার বাংলাদেশ। যারা শরিয়াহ আইনের প্রতি অবিশ্বাস পোষণ করে এবং কুরআনের আইনকে অস্বীকার করে, তাদের বয়কট করতে হবে। অতীতে তাদের ধারা কোনো কল্যাণ বয়ে আনেনি।”

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এম আনোয়ার ইসলাম বলেন, “জুলাই গণআন্দোলন ও স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য সাত দফা ঘোষণা করা হয়েছে। এক বছর আগে আমরা নতুন দাসত্ব মেনে নিইনি, এখনো নিতে চাই না। ফ্যাসিবাদ বা কর্তৃত্ববাদের কোনো স্থান বাংলার মাটিতে নেই। জনগণকে বিভক্ত করাই তাদের মূল লক্ষ্য। বাংলার মানুষ আবারও রক্ত দিয়ে হলেও দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে।”

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জমিমউদ্দিন সরকার বলেন, “জামায়াতে ইসলাম ৪১ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে অন্যতম হলো বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা এবং সচিবালয় গঠন করা। এতে করে আইনজীবীদের স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া সম্ভব হবে। আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। জামায়াত যে সংস্কারমূলক দাবি তুলেছে, তা গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা