× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার সব থানার সামনে এনসিপির কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৩:২৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৫ ১৬:১৬ পিএম

ঢাকার সব থানার সামনে এনসিপির কর্মসূচি

গোপালগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মহানগরের সব থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় ঢাকা মহানগরের সব থানার সামনে এ কর্মসূচি পালন করা হবে। 

এনসিপির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা