× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের দখলে পুরান ঢাকা, সতর্ক অবস্থানে পুলিশ

জবি সংবাদদাতা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৪:৫২ পিএম

বিএনপির মহাসমাবেশকে ঘিরে শনিবার সকালে পুরান ঢাকায় মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: প্রবা

বিএনপির মহাসমাবেশকে ঘিরে শনিবার সকালে পুরান ঢাকায় মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: প্রবা

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে ঘিরে পুরান ঢাকার বিভিন্ন মোড় ও অলিগলি নিজেদের দখলে রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই দলবেঁধে বিভিন্ন মোড় ও অলিগলিতে অবস্থান নেন তারা। বিএনপির সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ শুরুর আগে শনিবার সকালেও পুরান ঢাকার সদরঘাট, সূত্রাপুর, গেণ্ডারিয়া, ওয়ারি ও বংশালে মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা। পরে তারা বিভিন্ন সড়কের মোড়ে ও অলি-গলিতে অবস্থান নেন তারা।

ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ শাখাও শনিবার সকালে মিছিল বের করে। জবি ছাত্রলীগের শীর্ষ দুই নেতার নেতৃত্বে মিছিল নিয়ে ক্যাম্পাসের আশপাশের এলাকা ঘুরে এসে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা।

এছাড়া সূত্রাপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ভিক্টোরিয়া পার্ক পুলিশ বক্সের সামনে সূত্রাপুর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। গেণ্ডারিয়ার মুরগিটোলা মোড়েও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন।

সদরঘাট ও বাবুবাজার এলাকায় কোতোয়ালি থানা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রুখে দিতে সতর্ক পাহারায় রয়েছেন তারা।

সূত্রাপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি  শফিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিএনপির সব ধরনের নৈরাজ্য রুখে দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে৷ সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, ‘বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করতে ছাত্রলীগই যথেষ্ট। কোনো ধরণের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করবে ছাত্রলীগ।’

গোলাপবাগে বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও। পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে গোয়েন্দা পুলিশের কয়েকদটি দলও। 

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা