× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের শাহবাগ অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১৯:৫৮ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৫ ২০:০০ পিএম

ছাত্রদলের শাহবাগ অবরোধ

মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে তারা এই অবরোধ করেন।

এর ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও সেই 'গোপন সংগঠনের' সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি।  তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোনো অস্থিরতা তৈরির ইচ্ছা আমাদের নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা