প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫ ১৮:১১ পিএম
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ নিয়োগ দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দলটির মহাসচিব ছিলেন মো. মুজিবুল হক চুন্নু।
খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মো. মুজিবুল হক চুন্নুকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।