× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থান-বিজয়ের বর্ষপূর্তি সভায় ভিডিও বার্তা দেবেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১৪:৪৮ পিএম

গণঅভ্যুত্থান-বিজয়ের বর্ষপূর্তি সভায় ভিডিও বার্তা দেবেন খালেদা জিয়া

গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিডিও বার্তা দেবেন। একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চীন মেত্রীতে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. নাহরিন খান।

এর আগে সোমবার (৩০ জুন) চীন মেত্রী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির কর্মসূচিতে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত হবে। 

সেখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা