প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:২৯ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:০৫ পিএম
শুক্রবার ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতারা। ছবি : প্রবা
বিএনপির শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
বিএনপির এ দুই নেতা জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।