× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলাপবাগ মাঠে হবে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:২৯ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:০৫ পিএম

শুক্রবার ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতারা। ছবি : প্রবা

শুক্রবার ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতারা। ছবি : প্রবা

বিএনপির শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

বিএনপির এ দুই নেতা জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল আমরা কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করব। সেখানে যেহেতু খেলা চলছে এবং কর্তৃপক্ষ আমাদের বলল অন্য একটা জায়গায় আপনারা বিবেচনা করতে পারেন, তার পরিপ্রেক্ষিতে আমরা গোলাপবাগ মাঠে আমাদের চয়েজ দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে উনারা বলেছেন একটা লিখিত দেওয়ার জন্য। সেটা আমরা দিয়েছি। ওই জায়গায় গণসমাবেশ করার জন্য উনারা আমাদের বলেছেন। গোলাপবাগ মাঠসহ আশপাশ এলাকার সার্বিক নিরাপত্তা বিধান পুলিশ করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

নয়াপল্টনে গণসমাবেশ করতে না পারায় রাজনৈতিক পরাজয় হলো কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১০ ডিসেম্বর গণসমাবেশ হচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল আমরা কমলাপুর স্টেডিয়ামে করব। খেলার কারণে সেটা সম্ভব হচ্ছে না।’

দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়টি তাদের দৈনন্দিন কার্যক্রমের অংশ। সেটা আমরা আদালতে মোকাবিলা করব। আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা