× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভারতের পরিকল্পনায় নির্বাচনী মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৪:৪৯ পিএম

‘ভারতের পরিকল্পনায় নির্বাচনী মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে’

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর পরিকল্পনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে এবং ভারত বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোটের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ভিত্তিক নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। 

বুধবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এলাকায় বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত ‘ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক’ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রহমত উল্লাহ বলেন, আজ দুঃখের সাথে বলতে হয় আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ'কে মুক্ত করা গেলেও এখনও আওয়ামী লীগের দোসররা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ভারতীয় আগ্রাসন এখনো আমলাতন্ত্রের সব জায়গায় জাগ্রত আছে। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাঁধাগ্রস্থ করতে ভারত ও আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র তৈরি করছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে।

মাওলানা শিহাব উদ্দিন বলেন, রাজনীতিবিদদের কে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ঘুষ, দুর্নীতি বন্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে মো. শহিদুল্লাহ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকারি আমলাদের বেতন হয়। প্রবাসীদের রেমিট্যান্সের টাকা দেশের চাকা সচল হয় অথচ এই আমলারাই দেশ ও জনগণের টাকা বিদেশে পাচারে ব্যস্ত হয়ে পড়ে। তারাই আবার ভারতীয় দোসরদের ভূমিকা পালন করে।

এ সময় আরও বক্তব্য দেন- পেট্রিয়ট অব বাংলাদেশ এর সভাপতি আব্দুল কাদের, হাসান সিদ্দিক, মাইন উদ্দিন, ইমরান হোসেন, আশিক এলাহি, জাকারিয়া ভূঁইয়া, দিদার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা