× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতি প্রতীকে নিবন্ধন চায় জনতা পার্টি বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১৪:৪২ পিএম

হাতি প্রতীকে নিবন্ধন চায় জনতা পার্টি বাংলাদেশ

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। দলটি হাতি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে।

রবিবার (২২ জুন) নির্বাচন ভবনে আবেদন জমা দেয় দলটির কেন্দ্রীয় কমিটি। এ সময় দলটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশন এ বিধিমালার কিছু কিছু বিধিমালা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরোনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবো।’

তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে যদি বিধিমালা সংস্কার করা হয় সেই সংস্কারেও আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। আমরা হাতি প্রতীক চেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা