× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রাষ্ট্রের সিডিএ’র সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১৪:৩৬ পিএম

‘রাষ্ট্রের সিডিএ’র সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে’

যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২২ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এরআগে সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব ৩ সদস্যদের প্রতিনিধি দল চার্জ ডি অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে আমীর খসরু বলেন, ‘আমেরিকার বাংলাদেশের ওপর বড় একটা ট্যারিফ বসিয়েছে। সেটা বাংলাদেশ কীভাবে মোকাবিলা করবে? এটা নিয়ে বিএনপির মতামত জানতে চেয়েছে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে এটা একটা সমধান করা দরকার। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের ওপর উচ্চ মূল্যের ট্যারিফ বসিয়ে দিলে আমাদের গার্মেন্টস বেশ ক্ষতির সম্মুখীন হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবো, যাতে ট্যারিফ বিষয়ে এক সুষ্ঠু সমাধান হয়।’

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে কীভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।

আমীর খসরু বলেন, ‘স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে। নির্বাচনের বিষয় এবং বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলেছি।’

লন্ডনে তারেক রহমান সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা করা হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, সেই বৈঠকের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং এর ফলে যে একটা দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানে বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি নির্বাচনের বিষয় তো একটা মোটামুটি জায়গায় এসেছে… এটা তো স্বস্তির ব্যাপার… সবাই জানে যে, গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি। সেটার একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্তের সবাইর মধ্যে স্বস্তি এসেছে, শুধু দেশের মানুষ নয়, বাংলাদেশের যারা পার্টনার আছে তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে, বাংলাদেশে ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে। কারণ তাদের ভবিষ্যত কর্ম পরিকল্পনা কি হবে তা গ্রহণ করতে সেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা