× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রিত্ব ঠিক হলেই কি দেশে ফিরবেন: হান্নান মাসউদ

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৫ ২২:২৭ পিএম

প্রধানমন্ত্রিত্ব ঠিক হলেই কি দেশে ফিরবেন: হান্নান মাসউদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘কোনো মামলা নেই, তারপরও কি দেশের মাটির ঘ্রাণ নিতে ইচ্ছে করে না? কেন বিদেশের মাটিতে বসে আছেন? প্রধানমন্ত্রিত্ব ঠিক হলেই কি দেশে ফিরবেন?’

শনিবার (২১ জুন) বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে দলের সাংগঠনিক কাঠামো মজবুতিকরণ ও তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘দেশে এসে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের অত্যাচারের কারণে দেশ থেকে দূরে আছেন। কিন্তু যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেদিন আপনাদের সকল মামলা খালাস হয়ে গেছে। দেশকে ভালবাসলে বিনা কারণে কোনও মানুষ দেশের বাইরে থাকে না।’

তিনি আরও বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পরিবারতান্ত্রিক রাজনীতিকে না বলেছে। এই দেশকে কোনো পরিবারের কাছেই দেওয়া হয়নি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করায়ত্ব করে রাখা হয়েছে- এমন মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, ‘আরও একবার জোর যার মুল্লুক তার- এই রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। মনে রাখবেন, এখনই যদি রুখে না দাঁড়ান তাহলে আগামী নির্বাচনেও আপনারা ভোট দিতে পারবেন না, আপনাদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হবে।’

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, জাতীয় যুবশক্তির সংঠগক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা