× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৯:৫৭ এএম

হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) রাত ১২টার দিকে গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় ওনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন।

তিনি আরও বলেন, বোর্ড আশা করেছে, বাসায় চিকিৎসা সেবায় ওনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা