× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনোভাবেই রাস্তায় সমাবেশ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২ ১৭:২০ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২ ১৮:১৭ পিএম

রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে আসাদুজ্জামান খান কামাল। ছবি : প্রবা

রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে আসাদুজ্জামান খান কামাল। ছবি : প্রবা

বিএনপিকে কোনোভাবেই রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ার করে বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা দেওয়া হবে না; পুলিশ ও সরকার তাদেরকে সহায়তা করবে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের সামনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বুধবার নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে ওই হাসপাতালে যান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনায় ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবাই হাতবোমায় আহত হয়েছেন বলে জানান মন্ত্রী।

তিনি বিএনপিকে নির্দেশ করে বলেন, ‘তারা ভাল জায়গা ছেড়ে রাস্তায় সমাবেশ করতে চায়। গতকাল নয়পল্টনে বিএনপিকর্মীরা মারমুখী ছিল। তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে। বোমা মেরেছে। পুলিশের পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।’

মন্ত্রী বলেন, ‘পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কাঁদুনে গ্যাস মেরেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ককটেল বোমা মেরেছে। তাই বিএনপির অফিসে তল্লাশি চালানো হয়।’ তিনি প্রশ্ন করেন, ‘এত বিশাল চাল ডাল পানির বোতল আনার কারণ কী?’ এর পেছনের কারণ বিএনপি সমাবেশের নামে রাস্তায় বসে পড়বে, এখন তাই শুনছি।’

তিনি বলেন, বিএনপিকে কোনোভাবে রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না।  বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা দেওয়া হবে না। পুলিশ ও সরকার শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিকাংশ পুলিশ সদস্য আহত হয়েছেন বোমায়। সুতরাং এই বোমা কে মেরেছে? পুলিশ বিএনপি অফিসে ককটেল নিয়ে রেখেছে এমন কথা সত্য না।’

বিএনপির কার্যালয়ে সামনে সমাবেশ নিষিদ্ধ করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাস্তায় সমাবেশ করতে কোনোভাবেই দেওয়া হবে।  কালশিতে বড় মাঠ আছে। সেখানে করলে তো কোনো সমস্যা হবে না। বিএনপির নয়াপল্টনে সমাবেশ করতে চাওয়া একগুঁয়েমি।’

এভাবে পাল্টাপাল্টি মনোভাবে পরিস্থিতি নাজুকের দিকে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা