× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দল সরকারের সবচেয়ে বড় অংশীজন : ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৮:৩৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৫ ১৮:৫১ পিএম

রাজনৈতিক দল সরকারের সবচেয়ে বড় অংশীজন : ফুয়াদ

প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐকমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে কাজটি টেকসই হবে।’

বৃহস্পতিবার (১২ জুন) বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন, আমরা বারবার বলেছি, উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই।’ 

এ সময় ন্যূনতম সংস্কারের উদ্যোগ, একটি পরিপক্ব অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানায় বলে জানান তিনি। 

বিচার প্রক্রিয়া নিয়ে ফুয়াদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পড়েছে। এটিকে ওপেন রাখার দাবি করছি। তবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোনো প্রকার আপস করা যাবে না।’ এ সময় তিনি বরিশালের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা