× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারের : কায়কোবাদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৫ ১২:১৫ পিএম

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারের : কায়কোবাদ

‘শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এতটুকু বলব- কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এ জন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়ে এই সরকারও আসামি হতে পারে’- বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ। 

সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে কায়কোবাদ বলেন, আপনারা এখন থেকে নির্বাচনের কাজে নেমে পড়ুন। নির্বাচন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা সবাই দোয়া করেন বিএনপি যেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এফএম তারেক মুন্সী প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা