প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৬:২৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫ ১৬:২৫ পিএম
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ফরেন সার্ভিসে প্রবেশ করেছে।
সোমবার (২ জুন) বিকাল পৌনে ৪টায় রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রতিনিধিদলটি প্রবেশ করে।
এর আগে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। বাকি সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।