× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জনগণ আপনাকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারে বসিয়েছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১৩:৪৬ পিএম

‘জনগণ আপনাকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারে বসিয়েছে’

‘জনগণ আপনাকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারে বসিয়েছে। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি’-বলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে ঢাকার সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন  তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সাড়ে ৯ মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে সদুত্তর পাই না? এই নয় মাসে আপনি দেশের কী উন্নয়ন করেছেন? মানুষের দাবি-দাওয়া পূরণ করতে পেরেছেন? শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে কোনো উন্নয়ন করেছেন? পারেন নাই বলেই এখন জনগণ নির্বাচন চাচ্ছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। অথচ এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটা পক্ষ আমাদের আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, হতে চাই না। আমরা আপনার সমালোচনাও করতে চাই না। কিন্তু জনগণ এখন আপনার সমালোচনা শুরু করেছে।’

তিনি বলেন, ‘যে দলের নিবন্ধন নাই, যাদের রাজনীতি ঢাকাকেন্দ্রিক, সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পেছান, তাহলে এর দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চাই, যার মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দরসহ সবকিছু নিয়ে কথা বলবে ও সমাধান করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি, নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি। সেই ভোটের অধিকার রক্ষায় আপনার কাছে দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি চলমান থাকবে। তাই দয়া করে নির্বাচনের রোডম্যাপ দিন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুক। সভায় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা