× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা জীবন রক্ষার্থে দেশত্যাগ করেছিলেন: ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১২:০৭ পিএম

শেখ হাসিনা জীবন রক্ষার্থে দেশত্যাগ করেছিলেন: ওবায়দুল কাদের

‘৫ আগস্ট ছাত্র-জনতার প্ল্যানই ছিল আমাদের নেত্রীকে (শেখ হাসিনা) মেরে ফেলার। এ জন্য তিনি জীবন রক্ষার্থে দেশত্যাগ করেছিলেন। কারণ তার বেঁচে থাকার প্রয়োজন ছিল। তবে, আমরা দেশে ফিরব। এরপর যা করার দেশের মাটিতেই করব’-বলে জানিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

‘শেখ হাসিনা তো চুপিসারে পালিয়ে গেছেন। তার জায়গা যদি ঠিক থাকত তাহলে কি পালাতেন? খালেদা জিয়া কিন্তু আপস করেননি। তিনি মাথানত করেননি। তিনি দেশে থেকে লড়াই করেছেন। এই পালানোর কারণটা কি?’- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে নির্বাচন হলে বুঝতে পারবেন কার জায়গাটা কতটুকু। এখন বাংলাদেশে ওপেনিওন পোল নেন তাহলে বুঝবেন দেশের মানুষ কাকে চায়। এখনও দেশের মানুষ শেখ হাসিনাকে চায়। 

গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনা করি এবং আলোচনাও করি। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব। আমরা যা করব, দেশের মাটিতে ফিরে করব। গাটারে পড়েছি, সেটা স্বীকার করি। তবে উঠে আসার আশা আছে।’

৫ আগস্টের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা শেয়ার করে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্ররাই আমাকে রক্ষা করেছে। সে সময় প্রায় তিন মাস আমাকে আত্মগোপনে থাকতে হয়েছিল।’

সাক্ষাৎকারের একপর্যায়ের তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি বায়াস্ট সাংবাদিক। আপনি ইউনূসের কথায় শত্রুতামূলকভাবে প্রশ্ন করছেন। আপনি তাদের হয়ে কথা বলছেন। আপনি তাদের সাথে  রাজনৈতিকভাবে যুক্ত বলে বায়াস্ট হয়ে প্রশ্ন করছেন। আমরা দেশে ফিরলে আপনাকে আর খোঁজে পাওয়া যাবে না। কারণ আপনি নিজেই পালিয়ে যাবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা