× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিকল্পনা উপদেষ্টা জানালেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৮:৪২ পিএম

পরিকল্পনা উপদেষ্টা জানালেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য

দেশের রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে নানা সন্দেহ ও প্রশ্নের মুখে বিষয়টি খোলাসা করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।তিনি জানান, অন্তর্বর্তী সরকার দুটি উদ্দেশ্য নিয়ে কাজ করছে।দুটি উদ্দেশ্য কী- সেটিও তুলে ধরেছেন উপদেষ্টা।

রোববার জাতীয় অর্থনেতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি আমাদের উদ্দেশ্য দুটি। এক হলো- একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে একটা ভালো নির্বাচন দেওয়া এবং দুই হলো- সুশাসন নিশ্চিত করতে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করা। আমরা সেগুলো করছি। তাহলে আমাদের কাছে কেন এত দাবি?

তিনি বলেন, বিভিন্ন গোষ্ঠী ও শত শত সংগঠন তাদের বঞ্চনা দূর করতে আমাদের কাছে আন্দোলন করছে। এত বছরের বঞ্চনা আমরা এই অল্প সময়ে কিভাবে দূর করব? এসব চাপের কারণে তো আমরা সংস্কার নিয়ে ভাবতে ও সুস্থভাবে চিন্তা করতে পারছি না। সবাইতো বলে গণতান্ত্রিক সরকার অনেক বেশি সংবেদনশীল। তাহলে সেই সরকার আসলে তখনতো দাবিগুলো পূরণ করতে পারে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা