× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার মন খারাপ থাকলে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১৮:০৩ পিএম

শেখ হাসিনার মন খারাপ থাকলে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর

সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এদিন শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, এই শিল্পী মমতাজ বেগম ফ্যাসিস্ট হাসিনার সহায়তায়কারী। তিনি তার গানের মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন। শেখ হাসিনার মন খারাপ থাকলে গান শুনাত মমতাজ।

এসময় তিনি আরও বলেন, এই মমতাজ বলেছেন তিনি নাকি খালেদা জিয়ার বাবা কে তা জানেন না। অথচ খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারকে সারাবিশ্ব চিনে। এছাড়াও মমতাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন।

শুনানি শেষে মমতাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে আজ বেলা ২টা ২০ মিনিটে মমতাজকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়ে। তার আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা