× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৭:০৮ পিএম

আপডেট : ০৯ মে ২০২৫ ১৭:২৩ পিএম

আ.লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

আওয়ামী লীগের আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ফের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এরইমধ্যে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ নিয়ে এবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এ বিবৃতি দেওয়া হয়।যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের অবস্থান জানিয়ে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা