প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১৪:৪০ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির আন্দোলনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যমুনার সব সড়কে অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই এলাকায় প্রবেশের সব পথে ব্যারিকেড দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
সরেজমিনে দেখা যায়, মগবাজার থেকে মিন্টু রোডে প্রবেশের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড। ডিএমপি ও আর্মড পুলিশের একটি দল সতর্ক অবস্থানে রয়েছে। এর সামনে অর্থাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় থেকে শুরু হয়ে যমুনার সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।
এছাড়াও কাকরাইল মসজিদ থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তাতেও পুলিশের অতিরিক্ত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ভুত পরিস্থিতির কারণে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি ও নিরাপত্তার কোনো ঘাটতি না থেকে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।