× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান ইরান পররাষ্ট্রমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৫ ১৬:২৩ পিএম

আপডেট : ০৮ মে ২০২৫ ১৬:২৪ পিএম

ভারত-পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান ইরান পররাষ্ট্রমন্ত্রীর

চলমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থানকালে এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নয়াদিল্লিতে যান। সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দেখা কারার কথা রয়েছে।ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আরাঘচি দিল্লিতে অবতরণের পর দুদেশকে সংযমের আহ্বান জানিয়েছেন। এর আগে আরাঘচি  পাকিস্তান সফরের সময়ও উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছিলেন।

আরাঘচি বলেন, ‘আমরা আশা করি ভারত ও পাকিস্তান এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি রোধ করবে। আমাদের অঞ্চলে শান্তির প্রয়োজন, বিশেষ করে আঞ্চলিক দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য। আমরা আশা করি এটি ঘটবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা