× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪-৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৫ ১৯:০৯ পিএম

৪-৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ কিংবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার। বৃহস্পতিবার (১ মে) বিকেলে তিনি এসব কথা জানান।

আব্দুস সাত্তার বলেন, ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্স করে। সেটা ঠিক করার বিষয় আছে। আবার ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি আছে। ফলে সবকিছু বিবেচনা নিয়ে ম্যাডাম কবে দেশে ফিরবেন এটা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। তবে, ৪-৫ মে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।

৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়। টানা ১৭দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় উঠেন। এই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি। বলা হয়েছে, তিনি দেশে যেতে পারবেন। তবে চিকিৎসার মধ্যেই থাকতে হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা