× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান ফখরুলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ০১ মে ২০২৫ ১৮:৫২ পিএম

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান ফখরুলের

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়।

বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে আমরা এক অস্বস্তিকর পরিস্থিতিতে বসবাস করছি। ফ্যাসিবাদ পতন ঘটলেও গণতন্ত্র ফিরে আসেনি।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছি, রাজনৈতিক দলগুলো যেসব সংস্কারের পক্ষে একমত হয়েছে, সেগুলো সামনে নিয়ে আসুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। যেগুলো (একমত) হয়নি, সেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে আইন পাস হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংস্কার তো আমাদের দাবি, সংস্কার আমাদের সন্তান। দেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের ওপর। নির্বাচনই গণতন্ত্র উত্তরণের পথ। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সব সমস্যা দূর হবে।সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা