× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নব্য ফ্যাসিবাদদের রুখতে হবে: জি এম কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। সেই ফ্যাসিবাদের দোসরদের রুখতে হবে। যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে। প্রয়োজনে জীবন দিতে হবে।’

রবিবার (২০ এপ্রিল) দুপুরে বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 

জি এম কাদের বলেন, ‘জনগণের প্রয়োজনে জাতীয় পার্টি সব সময় ছিল এবং জনগণের প্রয়োজনে জাতীয় পার্টি আগামী দিনে সব সময় পাশে থাকবে।’

তিনি বলেন, ‘মিডিয়া হাউজ থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করছে, চাঁদাবাজি করছে। দেশের মানুষ আল্লাহর তরফ থেকে আমাদের দায়িত্ব দিয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং সেই মামলা থেকে জামিন দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘দেশের ভালো-মন্দ ঠিক করছে সেসব ব্যক্তিরা, যারা এ দেশে লাথি মেরে বিদেশে গিয়ে নাগরিকত্ব নিয়েছে।’

এ সময় জাতীয় পার্টিকে নিয়ে করা অপপ্রচার বন্ধে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা