× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদেও আনন্দহীন বহু পরিবার, বিচার ও ন্যায়বিচারের দাবি জামায়াত আমিরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫ ১৩:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ ঈদ হলেও দেশের অনেক ঘরে ঈদের আনন্দ নেই। বহু মা তার সন্তানের জন্য কাঁদছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হতেই হবে।

সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রক্তপাতের রাজনীতি থাকবে না, মানুষ সমতার ভিত্তিতে বসবাস করবে, এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার উপভোগ করবে।

শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজ-দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই। সত্য কথা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা আর হতে দিতে চাই না, কারণ জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি চায়।

এর আগে তিনি ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা