× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে লুটপাট-সন্ত্রাস আর মেনে নেওয়া হবে না : সামান্তা

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১৯:১৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৫ ১৯:২১ পিএম

পথসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। প্রবা ফটো

পথসভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। প্রবা ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগের জায়গা বাংলাদের মাটিতে হবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও গণবিরোধী, দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল। এই দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আন্তর্জাতিক আদালতে আওয়ামীর লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠ পরিবেশ ফিরে আসবে না।

শনিবার (২৯ মার্চ) দুপুরে ভোলার চরফ্যাশনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্ধোবস্ত বাস্তবায়নের লক্ষে এবং নিহত শহীদ ও আহতদের স্মরণে চরফ্যাশনের ফ্যাসন স্কয়ারে পথসভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। যাদেরকে গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদেরকে দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদেরকে দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্ত এই বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিতে চায় বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম, জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিনের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাশন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা